শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দুর্বাডাঙ্গা ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন যুবনেতা ফারুক হোসেনঃ।

মাসুদ রায়হান,   |   শনিবার, ১৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুর্বাডাঙ্গা ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন যুবনেতা ফারুক হোসেনঃ।

যুবসমাজের আদর্শ, সাবেক ছাত্রনেতা ও ১৪ নং দুর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির তরুণ নেতৃত্বের পথপ্রদর্শক যুবনেতা মোঃ ফারুক হোসেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়নের সকল সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বন্ধন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতার মধ্য দিয়ে যুগ যুগ ধরে বসবাস করে আসছেন।
তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে মিলেমিশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে হবে। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
যুবনেতা ফারুক হোসেন শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও উৎসবমুখর পরিবেশ যেন সর্বত্র ছড়িয়ে পড়ে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সকল সনাতন ধর্মাবলম্বীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন এবং উৎসবকে ঘিরে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
পরিশেষে তিনি ১৪ নং দুর্বাডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, মানবিক ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com