নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৬ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট লেখক ও ছড়াকার সুবীর বসাক আর নেই। তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জের সাংবাদিক, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দৈনিক ইত্তেফাকের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে প্রায় চার দশক ধরে দায়িত্ব পালন করে আসছিলেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে সুবীর বসাক সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে সংবাদকর্মে যুক্ত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি ও ছড়াসাহিত্যে তাঁর ছিল স্বতন্ত্র পরিচিতি। তিনি কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে সহকর্মী সাংবাদিক, লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের এই সহকর্মী ও গুণী ব্যক্তিত্বের প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সুবীর বসাকের মৃত্যুতে কিশোরগঞ্জের সাংবাদিকতা ও সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, লেখনী ও সৃজনশীল অবদান আগামী দিনেও স্মরণীয় হয়ে থাকবে।
আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com