শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাংবাদিকরা প্রশাসনের প্রতিপক্ষ নয়, সহযোগী শক্তি- ইউএনও মিশকাতুল তামান্না

দিদারুল হৃদয়   |   বুধবার, ১২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাংবাদিকরা প্রশাসনের প্রতিপক্ষ নয়, সহযোগী শক্তি- ইউএনও মিশকাতুল তামান্না

 

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিশকাতুল তামান্না এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ আগস্ট) গুইমারা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি উন্নয়ন কার্যক্রম এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দী অতিথি হিসেবে ছিলেন।
সভায় ইউএনও বলেন, “জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ ও সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, উপজেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রশাসন এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও বাড়ানো প্রয়োজন। জনগণের সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনার বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরলে তা প্রশাসনের নজরে এনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
মতবিনিময় সভায় সাংবাদিকরা গুইমারা উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও কার্যকরভাবে বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় গুইমারা প্রেসক্লাবে ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আলী, সাধারন সম্পাদক মোঃ দুলাল আহম্মদ, সাংবাদিক দিদারুল হৃদয়, আবুল হোসেন রিপন, আব্দুর রহিম, মোঃ আনোয়ার, মোঃ বেলাল, আবুল বশর, ফোরকানুল হক সাকিব সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com