শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বর্ধিত কমিটিতে সহ-সভাপতি হলেন হিজলার কৃতি সন্তান ইয়ামিন খন্দকার

ফারদিন নিয়াজ   |   বুধবার, ০৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বর্ধিত কমিটিতে সহ-সভাপতি হলেন হিজলার কৃতি সন্তান ইয়ামিন খন্দকার

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিত কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন বরিশালের হিজলা উপজেলার কৃতি সন্তান মো. ইয়ামিন খন্দকার।

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কর্তৃক প্রকাশিত বর্ধিত কমিটির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

ইয়ামিন খন্দকার এর আগে কদমতলী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে ছাত্রদলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন ও সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে তিনি সংগঠনের একজন নিবেদিত কর্মী হিসেবে পরিচিতি লাভ করেন।

তার এ পদোন্নতিতে হিজলা উপজেলার রাজনৈতিক অঙ্গন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে ইয়ামিন খন্দকার ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অনুমোদনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বর্ধিত কমিটি প্রকাশ করা হয়েছে, যেখানে সহ-সভাপতি পদে স্থান পেয়েছেন ইয়ামিন খন্দকার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com