শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জলঢাকায় অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি   |   শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জলঢাকায় অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

 

নীলফামারীর জলঢাকায় রাহমানীয় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

গত (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার খুটামারা চৌপুথি বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সাবেক যুবদল নেতা লাভলুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি মোশফিকুর রহমান মিন্টু, ইউনিয়ন ছাত্রদল নেতা রায়হান ইসলাম, সাবেক অভিভাবক সদস্য রেজাউল ইসলামসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে সরকারি নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তাঁদের দাবি, বহিরাগতদের সম্পৃক্ত করে কমিটি গঠন এবং ওই কমিটির মাধ্যমে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় অনিয়ম হয়েছে। একই সঙ্গে তাঁরা বিদ্যালয়ের তহবিলের অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগও তোলেন।

মানববন্ধনে বক্তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের অপসারণের দাবিও করেন তাঁরা।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক অভিভাবক ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com