শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিরাপদ সড়ক ও গণপরিবহনে শৃঙ্খলার দাবিতে মানববন্ধনে হামলা, ডিসিকে স্মারকলিপি

ফারিয়াজ ফাহিম   |   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিরাপদ সড়ক ও গণপরিবহনে শৃঙ্খলার দাবিতে মানববন্ধনে হামলা, ডিসিকে স্মারকলিপি

জামালপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ, গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যাত্রী হয়রানি বন্ধ এবং শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

জামালপুরের সাধারণ নাগরিক, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও যাত্রীদের পক্ষ থেকে জাতীয় ছাত্রশক্তির জামালপুর জেলা শাখার আহ্বায়ক আমিমুল ইহসান স্বাক্ষরিত এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা, গণপরিবহনে অনিয়ম, যাত্রী হয়রানি ও পরিবহন ব্যবস্থাপনায় নানা সমস্যার কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। এসব সমস্যা সমাধানে নিরাপদ সড়ক ও জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে নয়টি দাবি তুলে ধরা হয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে—জামালপুর জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার ঘটনায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে গ্রেপ্তার, চালকদের ওপর অযৌক্তিক সময়সীমার চাপ বন্ধ এবং চালক ও পরিবহন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা।

এ ছাড়া সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করা, বাসচালক ও পরিবহন শ্রমিকদের পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করা এবং অতিরিক্ত সময় গাড়ি চালাতে বাধ্য করার অভিযোগ তদন্ত করে বন্ধ করার দাবি জানানো হয়েছে।

ফিটনেসবিহীন, ত্রুটিপূর্ণ ও অনিরাপদ বাসের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, জামালপুর শহর ও আশপাশের এলাকায় সিএনজি অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী আরও সিএনজি ফিলিং স্টেশন স্থাপনের দাবিও রয়েছে স্মারকলিপিতে।

পাশাপাশি জামালপুরের মানুষের যাতায়াতের সুবিধার্থে ইউনিয়ন পর্যায়ে হানিফ, শ্যামলী, গ্রিন লাইনসহ বিভিন্ন নামধারী পরিবহন কোম্পানির বাস সার্ভিস চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, এসব দাবি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিহিংসামূলক অবস্থান নয়; বরং জামালপুরের সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত, পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার এবং একটি জবাবদিহিমূলক গণপরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এসব দাবি উত্থাপন করা হয়েছে।

জেলা প্রশাসনের কাছে দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় তদন্ত, প্রশাসনিক ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপি জমা শেষে জামালপুর জেলা ছাত্রশক্তির সংগঠক রেদোয়ান খন্দকার মাহিন বলেন, আমাদের শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনে এই ধরনের হামলায় তীব্র নিন্দা জানাই। সাধারণ মানুষের জন্য এই যৌক্তিক কর্মসূচি গুলো আমাদের সবসময় অব্যহত থাকবে।আমাদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর বেশকিছু দাবি জানিয়েছি ও আমাদের উপর হামলাকারীদের শাস্তির আওতায় আনারও জোর দাবি জানিয়েছি।আশা করছি প্রশাসন আমাদের সহায়তা করবে।

এই প্রসঙ্গে, জামালপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিমুল ইহসান বলেন, “নিরাপদ সড়ক ও জনবান্ধব গণপরিবহন নিশ্চিত করা সাধারণ মানুষের মৌলিক অধিকার। কিন্তু দীর্ঘদিন ধরে সড়ক দুর্ঘটনা, পরিবহন খাতে অনিয়ম, যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়াসহ নানা সমস্যায় মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এসব সমস্যা সমাধানে আমরা শান্তিপূর্ণ ও যৌক্তিক কর্মসূচির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে যে হামলার ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা হামলার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। একই সঙ্গে নিরাপদ সড়ক ও সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের যৌক্তিক কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা আশা করি, জেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com