জেলা প্রতিনিধি | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১৯২ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকান দুটি হলো—মামুন মিয়ার ক্রোকারিজের দোকান ও হাবিল মিয়ার মিষ্টি তৈরির কারখানা। স্থানীয়দের ধারণা, মিষ্টি তৈরির কারখানা থেকেই আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ক্রোকারিজের দোকানে। এতে দোকান দুটির মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো কর্মী ঘটনাস্থলে পৌঁছাননি। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অগ্নিকাণ্ডে দোকান দুটির মালামাল পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। প্রাথমিকভাবে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হলেও প্রকৃত ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
এদিকে, রাতের এ অগ্নিকাণ্ডে সলিমগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com