শফিকুল ইসলাম বাদল | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল নূরে আলা দরবার শরীফে আগামী ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে হযরত নূরে আলা মোহাম্মদ আবেদ আলী শাহ্ (র.)-এর ১২তম পবিত্র ওরশ মোবারক।
বিশ্ব তাওহীদ জামায়াতের উদ্যোগে আয়োজিত এ ওরশ উপলক্ষে দরবার শরীফের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, ওরশের দিন বাদ মাগরিব মিলাদ মাহফিল ও জিকির-আজকার অনুষ্ঠিত হবে। এরপর রাত ১০টা থেকে পরিবেশিত হবে মুর্শিদী গান।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আশেকান ও ভক্তবৃন্দের সুবিধার্থে যাতায়াতের নির্দেশনাও দেওয়া হয়েছে। বাস অথবা রেলযোগে আশুগঞ্জ কিংবা ব্রাহ্মণবাড়িয়া শহরে এসে আশুগঞ্জ গোলচত্বর অথবা ব্রাহ্মণবাড়িয়া পৈরতলা বাসস্ট্যান্ড থেকে সিএনজিযোগে সরাসরি বড়াইলের উমেদ আলী হাজির বাড়ি সংলগ্ন রওজা মোবারকে পৌঁছানো যাবে।
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল আশেকান, ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষকে ১২তম পবিত্র ওরশ মোবারকে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
নিবেদক: ভক্তবৃন্দ, নূরে আলা দরবার শরীফ, বড়াইল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com