শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আনন্দ আয়োজন, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শফিকুল।ইসলাম   |   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আনন্দ আয়োজন, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আনন্দ আয়োজন, আলোচনা সভা, আবৃত্তি ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন (রেজি. নং-মৌল.০৩১)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফসিউর রহমান হাসান।
এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের কোষাধ্যক্ষ খায়রুল কবির, কার্যকরী সদস্য মাহবুব খান বাবুল, পাক্ষিক অপরাধ পত্রের সম্পাদক খ. ম. হারুনুর রশিদ ঢালী, দৈনিক ভোরের দর্পণের নবীনগর প্রতিনিধি দেলোয়ার হোসেন এবং দৈনিক বাংলার নবীনগর প্রতিনিধি জামাল হোসেন পান্না।
অনুষ্ঠানে আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন সোহেল রানা ও সুজন সরকার। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
পরে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ফসিউর রহমান হাসান উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com