কামরুজ্জামান হেলাল, | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৯ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ ফ্যাশন ও শপিং আয়োজন ‘দ্য ফ্রেন্ডসগিভিং শপ’
আগামী ২১ ও ২২ নভেম্বর দুই দিনব্যাপী এই আয়োজনের যৌথ উদ্যোগে রয়েছে BAHARI এবং Fashion With Me by Lizu Chowdhury। আগাম ব্ল্যাক ফ্রাইডে শপিংয়ের বিশেষ আয়োজন হিসেবে এই অনুষ্ঠানে থাকছে কেনাকাটা, আড্ডা ও উদ্যাপনের সুযোগ। ২১ ও ২২ নভেম্বর দুই দিনব্যাপী যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরের আল শাহি প্যালেসে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই শপিং উৎসব।
‘Shop, Sip, Celebrate’ স্লোগানকে সামনে রেখে আয়োজকেরা আয়োজনটিকে উৎসবমুখর ও আনন্দঘন করে তোলার পরিকল্পনা করেছেন।
ফ্যাশন, ঐতিহ্যবাহী পোশাক ও কেনাকাটার প্রতি আগ্রহীদের জন্য এই আয়োজন নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানটির প্রচারণায় সহযোগিতা করছে Violets by Sharmin Tania।
তারিখ: ২১ ও ২২ নভেম্বর, ২০২৬
আয়োজনে: BAHARI ও Fashion With Me by Lizu Chowdhury.
অনুষ্ঠানের ঠিকানা: আল শাহি প্যালেস, ৪২৩৫, ১২ মাইল রোড, ওয়ারেন, মিশিগান ৪৮০৯২।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com