শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শোদঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্ট গ্রীনের বৃক্ষরোপণ কর্মসূচি, ১৩৫ শিক্ষার্থীর হাতে গাছ বিতরণ

মোহসীন মোহাম্মদ মাতৃক   |   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শোদঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্ট গ্রীনের বৃক্ষরোপণ কর্মসূচি, ১৩৫ শিক্ষার্থীর হাতে গাছ বিতরণ

 

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ১৮ নম্বর শোদঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্ট গ্রীনের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ১৩৫ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ, বিভিন্ন ধরনের খেলাধুলা ও আনন্দঘন কার্যক্রমের আয়োজন করা হয়। এতে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রজেক্ট গ্রীনের সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার পাশাপাশি গাছের প্রয়োজনীয়তা, পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

আয়োজকরা জানান, শুধু গাছ বিতরণ বা বৃক্ষরোপণই এ কর্মসূচির মূল উদ্দেশ্য নয়; বরং শিশুদের ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি দায়িত্বশীল করে তোলা এবং পরিবেশ রক্ষায় তাদের সম্পৃক্ত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। প্রতিটি শিক্ষার্থী যেন নিজের হাতে পাওয়া গাছটি যত্নসহকারে রোপণ ও পরিচর্যা করে, সে বিষয়ে উৎসাহিত করা হয়।

তারা আরও বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবুজ ও সুন্দর পৃথিবী গড়তে প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসা প্রয়োজন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com