শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এ্যাবের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য আলমগীর হাসিন আহমেদ স্থায়ীভাবে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এ্যাবের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য আলমগীর হাসিন আহমেদ স্থায়ীভাবে বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গঠনতন্ত্রের ১৩.২ ধারায় সিদ্ধান্ত
এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের ১৩.২ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ্যাবের আহবায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের স্বাক্ষরিত ‘স্থায়ী বহিষ্কারাদেশ’ চিঠিতে (স্মারক নং: এ্যাব/ঢাকা/শৃঙ্খলা/২০২৬/০২) বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের নীতি, আদর্শ ও সাংগঠনিক সিদ্ধান্ত পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এ অভিযোগের প্রেক্ষিতে তাঁকে আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
চিঠিতে আরও বলা হয়, নোটিশের জবাব দিতে গত ১০ সেপ্টেম্বর তিনি অতিরিক্ত এক মাস সময় চান। বর্ধিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও অভিযোগগুলোর বিষয়ে সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। পরে বিষয়টি কেন্দ্রীয় আহবায়ক কমিটির সভায় উপস্থাপন করা হয়।
গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত কমিটির সভায় অভিযোগ, কারণ দর্শানো নোটিশ, সময় বৃদ্ধির আবেদন ও সংশ্লিষ্ট তথ্যপ্রমাণ পর্যালোচনা এবং বিস্তারিত আলোচনার পর স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে তাঁকে এ্যাবের প্রাথমিক সদস্যপদসহ কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্যপদ এবং সংগঠনের সব পর্যায়ের পদ, দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ ৩০ অক্টোবর থেকেই কার্যকর হয়েছে।
আদেশে বলা হয়, এখন থেকে তিনি এ্যাবের সদস্য বা পদাধিকারী হিসেবে পরিচয় দিতে পারবেন না। সংগঠনের নাম বা পদবি ব্যবহার, সংগঠনের পক্ষে প্রতিনিধিত্ব কিংবা কোনো সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ বা কার্যক্রম পরিচালনাও করতে পারবেন না।
এ্যাবের কেন্দ্রীয়, মহানগর, জেলা ও সংশ্লিষ্ট সব সাংগঠনিক ইউনিটকে সিদ্ধান্তটি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় আহবায়ক কমিটির সিদ্ধান্ত এবং আহবায়কের নির্দেশক্রমে আদেশটি জারি করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com