শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির শপথ গ্রহণ ও অভিষেক

কামরুজ্জামান হেলাল   |   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির শপথ গ্রহণ ও অভিষেক

 

 

যুক্তরাষ্ট্রের মিশিগানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক মিশিগানের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান। গত রবিবার সন্ধ্যায় হামট্রামিক সিটির গেইট অব কলম্বাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বিয়ানীবাজারবাসীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন মো. তাহের লুৎফুর। পরিচালনা করেন নুরুজ্জামান একলাস। নবনির্বাচিত সভাপতি আব্দুস শাকুর খাঁন মাখন, সাধারণ সম্পাদক মো. আজিজ সুমন এবং সহসাধারণ সম্পাদক শেখ জুনেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামট্রামিক সিটির নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদ,
মাসকুল ইসলাম খাঁন, সালেহ আহমদ কামাল, ডক্টর নাজ হাসান, তমাল সেন, মাহবুব আলমগীর ও আব্দুর রহিম।

বক্তারা বলেন, প্রবাসে নিজেদের ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি বিয়ানীবাজারবাসীর কল্যাণে নতুন এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘একসঙ্গে চলি, একসঙ্গে গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটির কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নবগঠিত ২০২৭-২০২৮ সালের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুস শাকুর খান মাখন এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. জাহেদ মাহমুদ আজিজ সুমন। নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবু তাহের ছিদ্দিক (বাবুলা), মো. বদরুল আলম, আব্বাস উদ্দিন মিয়া, হারুন আলী, ইমান এম খন্দকার ও আব্দুল হাছিব।
সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন শেখ বদরুদ্দোজা (জুনেদ) ও সাহেদ আহমদ।
সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম আলমগীর এবং সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন ও হিফজুর রহমান।
কোষাধ্যক্ষ কবির আহমদ, সহ-কোষাধ্যক্ষ আবুল খায়ের (বাবলু), দপ্তর সম্পাদক জাহেদ আহমদ রুবেল, প্রচার সম্পাদক আব্দুল মতিন এবং সহপ্রচার সম্পাদক সয়ফুল ইসলাম। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খয়রুল ইসলাম এবং সহসাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হক। ক্রীড়া সম্পাদক অলিউর রহমান (খোকন) ও সহক্রীড়া সম্পাদক মো. রুহুল আমিন রুমন। ধর্মবিষয়ক সম্পাদক ছিদ্দিকুর রহমান এবং আইনবিষয়ক সম্পাদক আফিকুল ইসলাম খান। সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রহিম উদ্দিন, রুবেল আহমদ, গোলাম কিবরিয়া, ইকবাল হোসেন, সাজন চৌধুরী, সিহাবুল ইসলাম, আলী আহমদ, মাসুদ আহমদ, রেয়াউল হাসান, শাহাজান আহমদ, মুমিন আলী, লোকমান হোসেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী, সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নি ও পৃথা দেব। তাঁদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করায় অতিথি, শিল্পী, আয়োজক ও উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com