শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নাচোলে সাবেক ডিআইজি নজরুল, তার স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে জোর পূর্বক জমি দখল ও মিথ্যা মামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বদিউজ্জামান রাজাবাবু   |   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাচোলে সাবেক ডিআইজি নজরুল, তার স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে জোর পূর্বক জমি দখল ও মিথ্যা মামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাবেক ডিআইজি নজরুল, তার স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে জোর পূর্বক জমি দখল ও মিথ্যা মামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১ টার সময় মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর হল রুমে এক লিখিত বক্তব্য তুলে ধরেন ভুক্তভোগী জমির মালিক মোঃ আব্দুর রহিম।

তিনি বলেন, বাধ্যতামৃলক অবসরপ্রাপ্ত ডিআইজি নজরুল ও তার স্ত্রী’র ইন্ধনে ডিআইজি নজরুলের শ্যালক, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এর অনুসারী এবং আওয়ামীলীগ নেতা আবু হেনা মোস্তফা জামান (৫৫), পিতা- মৃত তরিকুল ইসলাম, সাং- পশ্চিম মির্জাপুর, থানা- নাচোল, ২। মোঃ শরিফুল ইসলাম (৪২) পিতা-মোঃ সাইদুর রহমান, সাং- রানীবাড়ী গুচ্ছগ্রাম, থানা- শিবগঞ্জ, ৩। রতন মিয়া (৫২) পিতা- মৃত তরিকুল ইসলাম, ৪। মোসাঃ নুপুর (৪২), স্বামী-ডিআইজি মোঃ নজরুল ইসলাম, ৫। মোঃ রেজাউল (৬৮), পিতা- মৃত মানতু, সর্ব সাং- পশ্চিম মির্জাপুর, থানা- নাচোল, জেলা- চাঁপাইনবাবগঞ্জগণ জোর পৃর্বক আমাদের জমি দখল করে উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এই আবু হেনা মোস্তফা জামান আওয়ামীলীগের দোসর ও ক্যাডার হিসেবে পরিচিত। আওয়ামিলীগের আমলে এলাকার অনেকের সম্পত্তি ও সরকারী পুকুর জোরপূর্বক ভোগদখল করে রেখেছে। সরকার পতনের পর তার এমন অপকর্মের জন্য সে দেশ হতে পলাতক রয়েছে। নাচোল থানাধীন ফতেপুর ইউপিস্থ মৌজা- পশ্চিম মির্জাপুর, জেএল নং-৭১, পশ্চিম মির্জাপুর খতিয়ান- দাগ নং- ৪২৭,৩২৫, ২৪, মধ্যে জমির পরিমান ১১ বিঘা সম্পত্তি আমাদের ০৬ ভাইয়েরে নামে। উক্ত তফশীল বর্ণিত জমি গত ইং-০১/০১/২০১৬ খ্রি. হইতে দশ বছর মেয়াদে আবু হেনা মোস্তফা জামান আমাদের ০৬ ভাইয়ের নিকট হইতে লীজ গ্রহণ করে। উক্ত লীজকৃত সম্পত্তিতে আবু হেনা মোস্তফা জামান আম বাগান করেন এবং বাগান দেখাশোনার জন্য আমাদের অনুমতি নিয়ে রাস্তা সংলগ্ন ০১ দুই রুম বিশিষ্ট বাথান ঘর নির্মাণ করেন। উক্ত লীজ দেওয়া সম্পত্তি দেখাশোনার জন্য নির্মিত বাথান ঘর লীজের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভেঙ্গে দিবেন মর্মে ওয়াদা করেন। উক্ত লীজকৃত জমির মধ্যে আমার ভাই মোঃ জামিরুল রহমান এর নিকট হতে মোট তিন দাগে ১৩ কাঠা জমি লীজ গ্রহীতা কৌশলে ভুল বুঝিয়ে, প্রলোভন দিয়ে ক্রয় করেন। লীজের মেয়াদ গত ইং-৩১/১২/২০২৫ খ্রি. সালে শেষ হয়। আওয়ামীলীগ নেতা আবু হেনা মোস্তফা জামান তার ভগ্নিপতি বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত ডিআইজি মোঃ নজরুল ইসলামের প্ররোচণায় উক্ত সম্পত্তির লীজের মেয়াদ শেষ হলেও আবু হেনা মোস্তফা জামান জোরপূর্বক নির্মিত বাথান ঘর দখল করে রাখে। ইতিপূর্বে গ্রাম্য সালিশের মাধ্যমে ঘর ভেঙ্গে নিয়ে যাওয়ার কথা হলেও ডিআইজি ও তার স্ত্রী’র কথামতো এবং প্ররোচণায় বাথান ঘরটি সরিয়ে নেইনি। আবু হেনা মোস্তফা জামান আমার ভাইয়ের নিকট হইতে তিন দাগে ১৩ কাঠা জমি ক্রয় করিলেও রাস্তা সংলগ্ন ০১ দাগে ১৩ কাটা জোরপূর্বক ভোগদখল করছে। গত ইং- ১০/১০/২৬ খ্রি. তারিখ আমরা বিবাদীগণদের আমাদের সম্পত্তি ছেড়ে দেওয়ার কথা বলিলে বিবাদীগণ ডিআইজির ভয় দেখায়। তারা এখন পর্যন্ত জোর পূর্বক অন্যায় ভাবে আমাদের সম্পত্তি দখল করে রেখেছে। এছাড়াও গত ২৩/১০/২০২৬ ইংরেজি তারিখে নাচোল থানায় জিআইজি নজরুল প্রভাব খাটিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে এবং মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে, তারা আমাদের বিভিন্ন মারফত ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা আবু হেনা মোস্তফা জামান ও তার দুলাভাই বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত ডিআইজি নজরুল কর্তৃক জোর পূর্বক জমি দখল ও মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এর কাছে অনুরোধ এদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com