শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বকশিগঞ্জে শীতার্ত মানুষের মাঝে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির কম্বল বিতরণ

ফারিয়াজ ফাহিম   |   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বকশিগঞ্জে শীতার্ত মানুষের মাঝে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির কম্বল বিতরণ

শীতার্ত, দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে জামালপুরের সীমান্তবর্তী পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বকশিগঞ্জ উপজেলায় কম্বল বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি, জামালপুর জেলা শাখা।

সোমবার (১৭ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।

শীতের শুরুতে এমন উদ্যোগে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির কেন্দ্রীয় নেতা আবিদুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালপুর জেলা শাখার নেতাকর্মী এবং জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় আয়োজকরা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম দায়িত্ব। শীতের এই সময়ে নিম্নআয়ের মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে তাদের এ ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মানবিক এ উদ্যোগের মাধ্যমে শীতার্ত মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে অসহায়দের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা।।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com