শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চন্দনাইশে গবেষণাধর্মী সাময়িকী ‘বরুমতির বাঁকে’-এর ৩য় সংখ্যার পাঠ উন্মোচন

তৌফিক আলম চৌধুরী || ​নিজস্ব প্রতিবেদকঃ   |   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চন্দনাইশে গবেষণাধর্মী সাময়িকী ‘বরুমতির বাঁকে’-এর ৩য় সংখ্যার পাঠ উন্মোচন

হাফেজনগর স্কাউটস টিমের উদ্যোগে প্রকাশিত গবেষণাধর্মী সাময়িকী “বরুমতির বাঁকে”-এর তৃতীয় সংখ্যার আনুষ্ঠানিক পাঠ উন্মোচন করা হয়েছে। গত ১৮ নভেম্বর, বুধবার চন্দনাইশের সাতবাড়িয়া হাফেজনগর গাউছিয়া রহমান মঞ্জিলে আয়োজিত এক মতবিনিময় সভা ও পাঠ উন্মোচন অনুষ্ঠানে এই সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়।

​প্রকাশক সৈয়দ মোহাম্মদ মিনহাজুর রহমান (মাঃজিঃআ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাময়িকীটির পাঠ উন্মোচন করেন।

​হাফেজনগর স্কাউটস টিমের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরুমতির বাঁকে প্রতিবেদক তৌফিক আলম চৌধুরী, অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠক জাহেদ হোসেন খান, আবদুর রহমান রবিন, আরিফ ওয়াকিস, মোহাম্মদ মহিউদ্দিন, আতিকুর রহমান, মোহাম্মদ আরমান, জিসান, আসিফ, রাকিব এবং আবদুর রহমান, সৌরভ প্রমুখ।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং গবেষণামূলক মননচর্চায় “বরুমতির বাঁকে” সাময়িকীটি একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ। এটি তরুণ প্রজন্মকে লেখালেখি ও গবেষণামুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরে অতিথিবৃন্দ সাময়িকীটির সাফল্য কামনা করেন এবং এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com