শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ, ছয়জন আটক

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ, ছয়জন আটক

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্লোগান দেওয়ার ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট রেলক্রসিংয়ের প্রায় ২০০ মিটার পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—মো. রাব্বি (২৮), রায়হান (১৮), শাওন মল্লিক (১৮), রায়হান আহমেদ রিজিক (১৬), সাইফুল ইসলাম সিজান (১৬) ও এনামুল হক নিরব (১৭)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করে থানায় নিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেললাইনে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তবে ঘটনাস্থলটি রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে রেলওয়ে পুলিশ।
তিনি আরও জানান, ঘটনার পর বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com