শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় মো. আলমগীর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক ব্যক্তি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার তিনলাখপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আলমগীর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নারুই গ্রামের খোরশেদ আলমের ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালীম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে তিনলাখপীর এলাকায় বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলমগীর নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর ব্যক্তি আহত হন।
তিনি আরও জানান, স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com