বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৩ বার পঠিত | পড়ুন মিনিটে
চাঁপাইনবাবগঞ্জে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এ এফ এম সুলতানুল ইসলাম (মনি উকিল)-এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ (টাউন) ক্লাব প্রাঙ্গণে মনি উকিল স্মৃতি পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন মনি উকিল স্মৃতি পরিষদের আহ্বায়ক শাহনেওয়াজ খাঁন সিনা। অনুষ্ঠানে সঞ্চালন করেন বিএনপি নেতা আব্দুর রহমান অনু। আলোচনা সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম জাকারিয়া, অধ্যাপক ডা. এ এফ এম সাইফুল ইসলাম (বকুল), চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিস সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাঃ সোলায়মান বিশু এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু । বক্তারা তাঁদের বক্তব্যে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম (মনি উকিল)-এর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, তিনি আইন পেশা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর সততা, আদর্শ, মানবিকতা ও সমাজের মানুষের প্রতি দায়িত্ববোধ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর অবদান চাঁপাইনবাবগঞ্জবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সভাপতির বক্তব্যে শাহনেওয়াজ খাঁন সিনা বলেন, মনি উকিল শুধু একজন আইনজীবী ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শবান ও জনহিতৈষী মানুষ। তাঁর কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মনি উকিল স্মৃতি পরিষদ কাজ করে যাচ্ছে। তাঁর স্মৃতি ও অবদান ধরে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, অ্যাডভোকেট সুলতানুল ইসলাম (মনি উকিল) তাঁর কর্ম, সততা ও আদর্শের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তাঁর মতো নিবেদিতপ্রাণ মানুষের জীবন ও অবদান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com