নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হক টিটোর গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম অব্যাহত রয়েছে। উপজেলার বিভিন্ন বাজার, পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ, আলোচনা সভা ও মতবিনিময়ের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাধারণ ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগিতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন নাজমুল হক টিটো। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার শিক্ষা, ক্রীড়া এবং যুবসমাজের উন্নয়নেও ভূমিকা রাখার চেষ্টা করছেন তিনি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com