শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

বদিউজ্জামান রাজাবাবু   |   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। লোকাল বাস মালিক সমিতির পক্ষ থেকে অতিরিক্ত ১৫০ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে দূরপাল্লার বাসগুলো থেকে মালিক ও শ্রমিকদের জন্য ৩০ টাকা করে মোট ৬০ টাকা নেয়া হতো। তবে আজ সকাল সাড়ে ৮টা থেকে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই অতিরিক্ত ১৫০ টাকা দাবি করে লোকাল বাস মালিক সমিতি। দূরপাল্লার বাস মালিকরা এই অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে বাস চলাচল আটকে দেয়া হয়।

এদিকে, হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। কাউন্টারে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাস না ছাড়ায় ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে বাসের কাউন্টার মাস্টারদের বাগ্‌বিতণ্ডা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সব বাস চলাচল বন্ধ নেই। চাঁদা আদায় নিয়ে কিছুটা ঝামেলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com