শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আলেমদের সাথে লংগদু ইবনে সিনা হাসপাতালের মতবিনিময় সভা

তাজ মাহমুদ, লংগদু,(রাঙ্গামাটি) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আলেমদের সাথে লংগদু ইবনে সিনা হাসপাতালের মতবিনিময় সভা

রাঙামাটির লংগদুতে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্থানীয় আলেম-ওলামাদের নিয়ে আলোচনা, মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ অক্টোবর, ২০২৬ ইং মঙ্গলবার লংগদু ইবনে সিনা হাসপাতালের হল রুমে উক্ত আলোচনা, মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব সাইফুল ইসলামের সভাপতিত্বে ও মার্কেটিং অফিসার আবুবকরের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, বায়তুশ শরফ মাদ্রাসা কমপ্লেক্সের প্রিন্সিপাল মাওলানা ফোরকান আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা সভাপতি হাফেজ আব্দুল মতিন, মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জিএম রেজাউল ইসলাম, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির লংগদু উপজেলা সভাপতি মাওলানা আমিনুর রশিদসহ এলাকার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার আলেম-ওলামাবৃন্দ।

সভায় স্থানীয় জনগণের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এলাকার মানুষের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত আলেম-ওলামারা এ বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

বক্তারা বলেন, মানুষের মৌলিক চাহিদার মধ্যে সুস্বাস্থ্য অন্যতম। তাই সাধারণ মানুষের জন্য সহজলভ্য, মানসম্মত ও আন্তরিক চিকিৎসাসেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ আরও সম্প্রসারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।
তাঁরা আরও বলেন, চিকিৎসাসেবার মানোন্নয়ন ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে চিকিৎসক, ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব সাইফুল ইসলাম জানান আগামী নভেম্বর মাসের ২,৩ ও ৪ তারিখ ঢাকা ইবনে সিনা মেডিকেল কলেজের সার্জারী ডাক্তারদের টিম আসবে যেখানে সল্প ব্যয়ে জেনারেল সার্জারী (অপারেশন) করার ব্যবস্থা করা হয়েছে যেন এলাকার দরিদ্র মানুষগুলো স্বল্পব্যায়ে মানসম্মত সেবা নিতে পারে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com