শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এক ফ্লাইটে পুরো পরিবারের লাশ, এক এতিম বালকের অন্তহীন কান্না ও আমাদের বিবেক

মোহাম্মাদ উল্লাহ সোহেল, ইউরোপ ব্যুারো প্রধান :   |   শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এক ফ্লাইটে পুরো পরিবারের লাশ, এক এতিম বালকের অন্তহীন কান্না ও আমাদের বিবেক

একবার চোখ দুটো বন্ধ করে কল্পনা করুন—আপনি চার হাজার ফুট উঁচুতে ভেসে থাকা একটি উড়োজাহাজের সিটে বসে আছেন। গন্তব্য নিজের প্রিয় মাতৃভূমি। কিন্তু আপনার ঠিক পাশেই বা কার্গো হোল্ডে শুয়ে আছেন আপনার প্রাণপ্রিয় বাবা, গর্ভধারিণী মা আর আদরের ছোট বোন। তবে তাঁরা কেউই জীবিত নেই, ফিরে যাচ্ছেন নিথর, নিস্তব্ধ মরদেহ হয়ে।

কল্পনাটুকু করতেই বুকের ভেতরটা দুমড়ে-মুচড়ে ওঠে না? অমানবিক এই বাস্তবতার মুখোমুখি আজ ইতালিপ্রবাসী প্রবাসী বাঙালি কিশোর আয়ান।
সম্প্রতি ইতালিতে ঘটে যাওয়া এক নৃশংস ও নির্মম হত্যাকাণ্ডে আয়ান চোখের সামনে হারিয়েছে তার পুরো পরিবারকে। ভাগ্যক্রমে সে নিজে বেঁচে গেলেও, জীবনের সবচেয়ে ভারী বোঝা নিয়ে আজ তাকে দেশে ফিরতে হচ্ছে। যে বাবা-মায়ের হাত ধরে তার দেশে ফেরার কথা ছিল, তাঁদের কফিনের অভিভাবক হয়ে সে আজ ফিরছে। যে ছোট বোনের হাসিমুখ আর মিষ্টি কলকাকলিতে ঘর মুখরিত থাকার কথা ছিল, তাকে শেষবারের মতো মাটি দেওয়ার জন্য বুকচাপা কষ্ট নিয়ে পাড়ি দিচ্ছে হাজার মাইল পথ। একটি সন্তানের জীবনে এর চেয়ে বড় ট্র্যাজেডি, এর চেয়ে অসহনীয় যন্ত্রণা আর কী হতে পারে?
সময়ের চাকা থেমে থাকবে না। জীবনের প্রয়োজনে আয়ান হয়তো একদিন বড় হবে, পেশাগত কিংবা ব্যক্তিগত জীবনে অনেক দূর এগিয়ে যাবে। কিন্তু এই রক্তভেজা স্মৃতির ক্ষত, এই শূন্যতা আর হাহাকার তাকে বয়ে বেড়াতে হবে প্রতিটি নিঃশ্বাসে, আজীবন। এ শোকের কোনো সান্ত্বনা হয় না, এ বেদনার কোনো ভাষা হয় না।
সবচেয়ে ক্ষোভ ও পরিতাপের বিষয় হলো, এত বড় একটি বর্বরোচিত ঘটনার পরও অভিযুক্ত হত্যাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে। প্রবাসের মাটিতে একজন প্রবাসী পরিবার এভাবে নৃশংসতার শিকার হওয়ার পর যদি প্রশাসন হাত গুটিয়ে বসে থাকে, তবে তা ন্যায়বিচারের মুখে এক বড় চড়। কেন অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হলো না, সেটি ইতালীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষই ভালো বলতে পারবে। তবে আয়ানের এই অপূরণীয় ক্ষতির মাঝে একটাই দাবি—অনতিবিলম্বে অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। ন্যায়বিচার বিলম্বিত হওয়া মানে ন্যায়বিচার অস্বীকার করা।
পরম করুণাময়ের দরবারে একটাই আকুল প্রার্থনা—তিনি যেন আয়ানকে এই অকল্পনীয় ও পর্বতসম শোক সহ্য করার শক্তি দেন। তাঁর বাবা, মা ও ছোট বোনকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন।

আর পৃথিবীর কোনো সন্তানকে যেন এমন বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। কোনো প্রবাসীকে যেন আর এভাবে স্বজন হারিয়ে নিঃস্ব হয়ে কফিন নিয়ে দেশে ফিরতে না হয়।আমরা আয়ানের পাশে আছি দোয়ায়, আর প্রহর গুনছি সেই দিনটির—যেদিন ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com