শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এসপি গৌতম কুমার বিশ্বাসের ছোঁয়া: বদলে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ ‘টাকা ছাড়াই’ মিলছে পুলিশি সেবা

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এসপি গৌতম কুমার বিশ্বাসের ছোঁয়া: বদলে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ ‘টাকা ছাড়াই’ মিলছে পুলিশি সেবা
৯৩

সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে নতুন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস যোগদানের পর থেকেই পুরো জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র বদলাতে শুরু করেছে। তাঁর কঠোর নির্দেশনা ও দূরদর্শী পদক্ষেপের ফলে জেলাজুড়ে মাদক ব্যবসা, সন্ত্রাস, চুরি ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটা কমে গেছে।

একই সাথে থানা এলাকার দীর্ঘদিনের দালাল চক্রের দৌরাত্ম্যও বন্ধ হয়ে গেছে। ফলে সাধারণ জনগণ এখন কোনো প্রকার অর্থ ছাড়াই থানা থেকে কাঙ্ক্ষিত আইনি সেবা গ্রহণ করছে। পুলিশের এই ইতিবাচক পরিবর্তনে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টির অনুভূতি তৈরি হয়েছে।

থানার পরিবেশের পরিবর্তন সাধারণ মানুষের জন্য একটি বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অতীতের অনেক কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে জিডি, অভিযোগ কিংবা মামলা করতে গিয়ে সাধারণ মানুষের যে হয়রানি ও দালালদের খপ্পরে পড়তে হতো, তা এখন অতীতের সুরাহা হয়ে গেছে। পুলিশের এসপি গৌতম কুমার বিশ্বাসের কঠোর পদক্ষেপের কারণে থানাগুলো দালালমুক্ত হয়ে গেছে। মানুষেরা এখন কোনো প্রকার টাকা-পয়সা ছাড়াই সরাসরি ওসির সঙ্গে যোগাযোগ করে তাঁদের সমস্যা সমাধানের সুযোগ পাচ্ছেন।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, “আগে থানায় ঢুকতেই ভয় লাগত, পদে পদে দালালের খপ্পরে পড়তে হতো। কিন্তু এখন পরিবেশ সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। গত কয়েক দিন আগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েছিলাম, এক টাকারও প্রয়োজন হয়নি এবং পুলিশ অত্যন্ত আন্তরিকতার সাথে আমার কাজে সহযোগিতা করেছে।

এলাকাবাসীর মতে, একজন সৎ ও কর্মঠ পুলিশ সুপারের সদিচ্ছা পুরো জেলার পরিস্থিতি পরিবর্তন করতে পারে, চাঁপাইনবাবগঞ্জ তার জ্বলন্ত উদাহরণ। সাধারণ মানুর মধ্যে পুলিশ এবং পুলিশ বিভাগের দূরত্ব কমিয়ে এনে ‘জনবান্ধব পুলিশিং’ গৌতম কুমার বিশ্বাসের এই ভূমিকা সর্বত্র প্রশংসিত হচ্ছে।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধির চিন্তা, এই ধারাবাহিকতা বজায় থাকলে চাঁপাইনবাবগঞ্জ ভবিষ্যতে দেশের অন্যতম শান্ত ও নিরাপদ জেলা হিসেবে পরিণত হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com