মোঃ সবুর খাঁন, কচুয়াঃ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
আসন্ন ইউপি নির্বাচনে কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের (শুয়ারোল-চেলাকান্দা) গ্রামের ৩ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন মোঃ কামাল হোসাইন। এলাকার সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে সূ-পরিচিতি লাভ করেছেন ও একজন উদীয়মান জাতীয়তাবাদী যুবদলের নেতা হিসেবে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়।
এলাকার গরীব অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সহযােগিতা করে যাচ্ছেন। তিনি নিজেকে মানুষের সেবায় জীবনকে উৎসর্গ করে দিতে চান বলে জানান। স্থানীয় এলাকাবাসীরা বলেন, তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। যখনই ডাকেন, তখনই এই যুবদলের নেতাকে পাশে পান। আসন্ন সাচার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সাচার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসাইন কে সমাজ সেবক মেম্বার হিসেবে দেখতে চায় এলাকাবাসী। সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী কামাল হোসাইন বলেন, ‘আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযােগ দেয়, তাহলে আমাকে যদি ইউপি নির্বাচনে নির্বাচিত করে ০৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক সমৃদ্ধ গড়ার সপ্ন ও রােল মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবাে বলে এলাকাবাসীর কাছে ওয়াদাবদ্ধ।
আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে- দুঃখে সবসময় তাদের পাশে থাকা। আমি আজীবন আপনাদের হৃদয়ে স্থান করে নিতে বদ্ধ পরিকর।আপনাদের মহামূল্যবান ভোটে আগামী আসন্ন নির্বাচনে মেম্বার পদে জয় লাভ করলে দলমত নির্বিশেষে সকলের কাঁধে কাঁধে মিলিয়ে কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের পাশে দাঁড়াতে চাই।
আমাদের ওয়ার্ডের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এই প্রত্যাশা করে তিনি সাচার ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com