শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ জুয়েল রানাঃ   |   সোমবার, ৩১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরের কচুয়ায় ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশে ও তদন্ত অফিসার মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে এস আই মোঃ ময়নাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন বুধুন্ডা গ্রাম থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ীদেরকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো পাশ্ববর্তী মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ বারগাঁও গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে মোঃ রাসেল(২৪),ঘোড়াদারী মিজি বাড়ির সিরাজ উদ্দিনের ছেলে
মোঃ সুমন মিয়াজী(৩২), টেমাই শিবপুর খাঁন বাড়ির ওমেদ আলী খাঁনের ছেলে মোঃ তাজুল ইসলাম(৩২)।

পরে আসামীদের বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com