শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কানাডাতে সংবর্ধিত হলেন মিশিগান ডেমোক্র্যাট নেতা মিনহাজ চৌধুরী

কামরুজ্জামান হেলাল   |   সোমবার, ১০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৩০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কানাডাতে সংবর্ধিত হলেন  মিশিগান ডেমোক্র্যাট নেতা মিনহাজ চৌধুরী

 

 

যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক সংগঠন ‘সাউথ এশিয়ান আমেরিকান লেবার’ (আসাল)-এর মিশিগান চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল , ডেমোক্রেটিক পার্টি নেতা মিনহাজ চৌধুরীর কানাডা আগমন উপলক্ষে টরন্টোতে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাত ১০টায় ডেনফোর্থে অবস্থিত ‘সাপ্তাহিক ভোরের আলো’ পত্রিকা কার্যালয়ে টরন্টোর বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সাপ্তাহিক ভোরের আলো পত্রিকার সম্পাদক ও কমিউনিটি ব্যক্তিত্ব খন্দকার আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ।
সভায় সংবর্ধিত অতিথি মিনহাজ চৌধুরী তাঁর সংক্ষিপ্ত সফরে কানাডার বাংলাদেশি প্রবাসী ও সংগঠকদের সাথে কুশল বিনিময় করেন। তিনি তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে প্রবাসীদের অংশগ্রহণ এবং শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় ‘আসাল’-এর সামাজিক ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে এবং প্রবাসীদের স্বার্থ রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কানাডা ও আমেরিকার বাংলাদেশি প্রবাসীদের অভিজ্ঞতা ও সহযোগিতার আদান-প্রদান দু দেশের কমিউনিটিকেই সামনে এগিয়ে নিয়ে যাবে।
সভাপতির বক্তব্যে খন্দকার আব্দুল আহাদ বলেন, ডেমোক্রেটিক পার্টির মতো রাজনীতিতে প্রবাসীদের এই সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত আনন্দের ও গর্বের। মিনহাজ চৌধুরীর এই সফর দু দেশের বাংলাদেশি কমিউনিটির সম্পর্ককে আরও গভীর করবে।
সভায় উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন রোটারিয়ান মঈন চৌধুরী ,
ইমন চৌধুরী ওয়েছ , ইঞ্জিনিয়ার আবু জাহির মোহাম্মদ সাকিব, গিয়াস আহমদ , সাংবাদিক আব্দুল বাতিন ফয়সাল ,
নাসির খান , রোটারিয়ান তপু রায় , আলমগীর কবির , তাছনিম রহমান চৌধুরী , নুরুল আবির
সহ অন্যান্য সুধীজন। তাঁরা মিনহাজ চৌধুরীর সাফল্য কামনা করেন এবং প্রবাসীদের পারস্পরিক সম্প্রীতি ও মেলবন্ধন ধরে রাখার আহ্বান জানান।
সভায় উপস্থিত প্রবাসীরা মিনহাজ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com