শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক :   |   মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গাইবান্ধায়ও পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এই কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে আজ ১৩ অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে বিদ্যালয়টির মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো.শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান, সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন এবং ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মোছা. রাহেলা বেগম।

​এ ছাড়াও কর্মসুচিতে বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীগণ ছাড়াও ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু প্রাতিষ্ঠানিক প্রস্তুতিই যথেষ্ট নয়, বরং সচেতনতা বাড়াতে হবে পরিবার ও ঘর থেকেই। বিশেষ করে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো অপ্রত্যাশিত দুর্যোগে সাধারণ মানুষের করণীয় ও সতর্কতা বিষয়ে বক্তারা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।

​আলোচনা সভার আগে, গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত আল মাহমুদের পরিচালনায় একটি জীবন্ত মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্য এবং রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে উদ্ধার কাজ ও প্রাথমিক সমাধানের নানা কৌশল প্রদর্শন করেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com