শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আনোয়ার হোসেন   |   বুধবার, ১৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে গাইবান্ধায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা শাখা এই র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

এ উপলক্ষে জেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির কার্যালয় চত্বরে ফিরে আসে।

পরে দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভায় বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডা: মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা যুবদলের আহবায়ক রাগীব হাসান চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের জেলা আহবায়ক শাহজালাল সরকার খোকন, সদস্য সচিব মাহমুদুল হাসান মামুন, আবু বকর সিদ্দিক স্বপন প্রমুখ।

বক্তারা স্বেচ্ছাসেবক দলের দীর্ঘ পথচলার ইতিহাস স্মরণ করে সংগঠনটির কার্যক্রমকে তৃণমুল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com