শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধার সমালোচিত হরিদাস চন্দ্র সিআইডি পুলিশের হাতে গ্রেফতার

আনোয়ার হোসেন   |   সোমবার, ১৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধার সমালোচিত হরিদাস চন্দ্র সিআইডি পুলিশের হাতে গ্রেফতার

পলাশবাড়ীর আলোচিত ও সমালোচিত ব্যক্তি হরিদাস চন্দ্র তরনী দাস (ওরফে তাওহিদ ইসলাম) কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় ঢাকা সিআইডি পুলিশের একটি দল এবং গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, পলাশবাড়ী উপজেলার একটি মন্দির থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দায়ের করা একটি মানি লন্ডারিং মামলায় এ গ্রেফতার করা হয়েছে। তবে মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, হরিদাস চন্দ্র তরনী দাসকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গাইবান্ধা জেলা শাখা, ইমাম-ওলামা পরিষদ, সচেতন নাগরিক ফোরাম, তৌহিদী জনতাসহ বিভিন্ন সংগঠন ও ব্যানারের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগেও, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে, হরিদাস চন্দ্র তরনী দাস প্রতারণার মামলায় গ্রেফতার হয়েছিল বলে জানাগেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com