শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সীতাকুণ্ডে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সীতাকুণ্ডে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।

গত ২৩ নভেম্বর (সোমবার) দুপুরে সীতাকুণ্ড থানাধীন সলিমপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মোঃ খোরশেদ আলম রনি (৩৫)। তিনি হাটহাজারী থানার নোয়াহাট এলাকার মৃত মাহবুবুল আলমের ছেলে। অস্ত্র, হত্যা, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজির মামলায় তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল।

এসআরবি-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদে তারা জানতে পারে, সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সলিমপুরে মেশকাত উদ্দিন আহমেদ কলোনির (৪২ কলোনি) ১৩ নম্বর কক্ষে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে আনুমানিক দুপুর ১টা ৪৫ মিনিটে একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

অভিযানের সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে রনি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর পরনের জিন্স প্যান্টের ভেতর থেকে ম্যাগাজিনবিহীন একটি পুরোনো লোহার পিস্তল উদ্ধার করা হয়। এরপর তাঁর বসতঘরের শয়নকক্ষে তল্লাশি করে ম্যাগাজিনসহ স্টিলের তৈরি একটি পিস্তলসদৃশ বস্তু ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে এসআরবি-৭।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com