শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় কিশোর রায়হান হত্যা : দুই বন্ধু গ্রেফতার

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   রবিবার, ১২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় কিশোর রায়হান হত্যা : দুই বন্ধু গ্রেফতার

গাইবান্ধা সদর উপজেলার হরিণসিংহা দীঘিতে কিশোর রায়হান প্রধান (১৬)-কে পানিতে চুবিয়ে হত্যার আলোচিত মামলার দুই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

র‌্যাব জানায়, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ১১ জুলাই রাতে ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে সাকিব মিয়া (১৮) এবং বিমানবন্দর থানাধীন সেন্টার পয়েন্ট শপিং মলের সামনে থেকে রিফাদ মিয়া (১৬)-কে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৬ জুন বিকেলে দুই বন্ধু রায়হানকে বাড়ি থেকে ডেকে নিয়ে হরিণসিংহা দীঘিতে গোসল করতে যায়। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে মারধর করে পানিতে চুবিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠে। পরে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মো. মকবুল হোসেন গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com