সোহাগ মিয়া, রাজবাড়ী: | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৯৪ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর চিশতিয়া দরবার শরীফে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ২২তম বার্ষিক সাধু সংঘ ও সাধু গুরুর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। “জয় হোক বিশ্ব মানবতার” ও “জয় হোক সাধু-গুরু” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ ও সাধুগণ জড়ো হয়েছিলেন।
অনুষ্ঠানটি গত ২৯ অক্টোবর ২০২৬, রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। রাজবাড়ীর বাহাদুরপুর এলাকায় রাসেল সাধুর আঙিনায় হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে এক বেলার এক বিশাল আদর্শবাদীয়া (সাংস্কৃতিক ও আধ্যাত্মিক জমায়েত) অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আসা সাধু ও ভক্তদের পূর্ণ সেবার মাধ্যমে পরের দিন তাদের অত্যন্ত যত্নের সাথে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জমজমাট বিচার গান ও পালাগান। এ সময় বিচার গানে জমজমাট হয়ে ওঠে পুরো আসর। ফরিদপুর থেকে আগتان প্রখ্যাত শিল্পী ফকির আবুল সরকার এবং ঢাকা থেকে আগত ফকির তুহিন সরকারের বুদ্ধিদীপ্ত ও দর্শণভিত্তিক যুক্তিতর্কে বিচার গান এক অন্য মাত্রা লাভ করে, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে আয়োজক রাসেল সাধু বলেন, “মানুষ বুঝলে সোনার মানুষ হবি। আমাদের ধর্ম মানব সেবা করা। এই বার তাই আমরা এই মানব সেবার বার্তা সবার মাঝে পৌঁছে দিতে চাই।”
দরবারের আধ্যাত্মিক পরিবেশ ও বাউল গানে মুখরিত এই মিলনমেলায় মাওলানা জালাল উদ্দিন রুমী (রঃ)-এর বিখ্যাত বাণী—“খোদার সাথে মিলনের প্রত্যাশি হলে, আউলিয়া-কেরামের বৈঠকে যাও। এক মুহূর্ত আউলিয়া-কেরামের সোহবতে বসা শত বছর একাচিত্তে এবাদত বন্দেগির চেয়েও উত্তম”—এর বাস্তব প্রতিফলন ঘটে।
গোলামিতে দরবারের সকল ভক্তবৃন্দ ও চিশতিয়া দরবার শরীফ, বাহাদুরপুর, গোয়ালন্দ, রাজবাড়ীর আয়োজনে এই মহতী অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com