শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়ালন্দ হচ্ছে সম্প্রীতির শহর: আবুল কাশেম মন্ডল

​সোহাগ মিয়া   |   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়ালন্দ হচ্ছে সম্প্রীতির শহর: আবুল কাশেম মন্ডল

গোয়ালন্দ পৌরসভাকে সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছেন গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি ও আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদপ্রার্থী আবুল কাশেম মন্ডল।

​হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গোয়ালন্দ হচ্ছে সম্প্রীতির শহর। আবহমান কাল থেকেই এখানে আমরা সব ধর্মের মানুষ একে অপরের ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছি। এখানে কোনো ভেদাভেদ নেই।”

​দলীয় সূত্রের বরাতে জানা যায়, গত ৫ আগস্টের পর উদ্ভূত পরিস্থিতিতে বিএনপি সুসংগঠিত ভূমিকা পালনের মাধ্যমে শান্তিশৃঙ্খলা বজায় রেখেছে। বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের পর গোয়ালন্দ পৌর এলাকায় হিন্দু ধর্মাবলম্বীরা অত্যন্ত আনন্দ, উদ্দীপনা ও পূর্ণ নিরাপত্তার সাথে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পেরেছেন। উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হওয়ায় তিনি পৌরসভার সকল নাগরিক, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।

​শারদীয় দুর্গাপূজার আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে আবুল কাশেম মন্ডলের উদ্যোগে সম্প্রতি এক বিশাল মোটরসাইকেল শো-ডাউন অনুষ্ঠিত হয়। শো-ডাউন শেষে তিনি পৌরসভার প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। একই সাথে মণ্ডপগুলোতে তিনি ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। তার এই উদ্যোগে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় অত্যন্ত আনন্দিত ও সন্তোষ প্রকাশ করেছেন।

​উল্লেখ্য, আবুল কাশেম মন্ডল দীর্ঘদিন ধরে গোয়ালন্দ পৌর বিএনপিতে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। বিগত আওয়ামী শাসনের দুঃসময়ে রাজনৈতিক হামলা-মামলা ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি দলের মূল স্তম্ভ হিসেবে কাজ করেছেন। তৎকালীন সময়ে তার নিজ বাসভবনকেই বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো এবং রাজপথের সকল কর্মসূচি ও সাংগঠনিক কর্মকাণ্ড তিনি সেখান থেকেই পরিচালনা করেছেন।

​পূর্বে ২০১৫ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আসন্ন পৌরসভা নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদী। স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতে, সুদিনে ও দুর্দিনে দলের পাশে থাকা এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় অবদান রাখা আবুল কাশেম মন্ডলই পৌরবাসীর সেবায় যোগ্য প্রতিনিধি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com