শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়াইনঘাটে শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় উৎসাহিত করতে যুক্তরাজ্য প্রবাসী কাওছার আহমেদের অর্থায়নে টেবিল উপহার

জেলা প্রতিনিধি   |   শনিবার, ১১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাটে শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় উৎসাহিত করতে যুক্তরাজ্য প্রবাসী কাওছার আহমেদের অর্থায়নে টেবিল উপহার
১৭৯

সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলমনগর মোহাম্মাদিয়া ইসলামিয়া একাডেমী এন্ড মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের কে মুস্তাফিজুর রহমান কাওছার আহমদের পক্ষ থেকে পড়ার টেবিল উপহার প্রদান করা হয়েছে।

১১ জুলাই শনিবার দুপুরে মাদ্রাসার শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতিতে মাদ্রাসা শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহী ও মনোযোগী করতে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি বিএনপি নেতা ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী মুস্তাফিজুর রহমান কাওছার আহমদের অর্থায়নে এসব টেবিল উপহার প্রদান করা হয়।

পরগানার বিশিষ্ট মুরব্বি জালাল উদ্দিন এর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক কাউসার আহমদ জাফলংগীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন,১১ নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন।প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি সাইফুল ইসলাম আল হাবিবী। বিশেষ অতিথি ছিলেন,সাধারণ সম্পাদক ডাঃ নুর মোহাম্মদ, গোয়াইনঘাট উপজেলা তাঁতি দলের যুগ্ন আহবায়ক ডাঃ তাজ উদ্দীন,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আল আমিন,ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি সুরুজ আলী, মিলন মিয়াসহ আরো অনেকে। বক্তারা বলেন,মাদ্রাসা শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে টেবিল উপহার দেওয়া একটি চমৎকার ও কল্যাণকর উদ্যোগ। মেঝেতে বসে পড়ার কারণে শিক্ষার্থীদের অনেক কষ্ট হয়।

তারা বলেন কাওছার আহমদের এই উপহার দুনিয়া ও আখেরাতে তার ও পরিবারের জন্য কল্যাণ বয়ে আনবে। পরিশেষে দেশ ও প্রবাসে বসবাসকারী সকলের জন্য মঙ্গল কামনায় ও সকল মুমিন মুমিনাত মুর্দেগানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

এ বিভাগের আরও খবর

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com