শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চন্দনাইশ বরকলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

তৌফিক আলম চৌধুরী   |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চন্দনাইশ বরকলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল
২৪৮

বরকল আবদুল হাই-আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ‘বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল’ আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ রবিবার কলেজ মিলনায়তনে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বান্দরবান পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল হাকিম। প্রধান বক্তা উপস্থিত ছিলেন রাখেন অত্র বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা আবদুশ শহীদ মউছদ।

বরকল আবদুল হাই-আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ নুরুল কবির চৌধুরী’র সভাপতিত্বে ও প্রভাষক সাদিয়া মিশকাত জাহান সুন্দর ও সাবলীলভাবে সঞ্চালনায় ​অনুষ্ঠানের শুরুতে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কলেজ কোর্ডিনেটর ও প্রভাষক খালেদ মাহমুদ চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগান মো: হাসান জিল্লুর করিম (সাবেক সভাপতি, অত্র বিদ্যালয় এন্ড কলেজ), সাঈদ ইবনে খায়ের (শিক্ষানুরাগী), ​জনাব মো: মঈনুদ্দীন খান (সুপার, দারুস সুন্নাহ্ মডেল দাখিল মাদ্রাসা)।

বক্তারা শিক্ষার্থীদের আগামী দিনের পথচলার দিকনির্দেশনা দেন এবং পরীক্ষার সাফল্য কামনা করেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com