শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানের বক্তব্য ঘিরে বিতর্ক

আব্দুস সালাম মোল্লা   |   বুধবার, ০৫ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ২৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানের বক্তব্য ঘিরে বিতর্ক

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলীর বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত একাধিক অংশগ্রহণকারী এ নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

অভিযোগকারীদের দাবি, অতীতে রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাসহ বিভিন্ন দমন-পীড়নমূলক কর্মকাণ্ডে ইয়াকুব আলীর ভূমিকা ছিল। তাদের ভাষ্য, এমন একজন বিতর্কিত ব্যক্তিকে গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে প্রথম সারিতে বসানো এবং বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় ত্যাগী নেতাকর্মী, ছাত্রনেতা ও অংশগ্রহণকারীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ইয়াকুব আলী বক্তব্য দেওয়ার সময় উপস্থিত দর্শকদের একটি অংশ “দালাল, দালাল” বলে স্লোগান দেন।

স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মীর অভিযোগ, সারাদেশে দলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হলেও চরভদ্রাসনে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাদের দাবি, জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালনকারী এবং রাজনৈতিক দমন-পীড়নের শিকার ছাত্রনেতা ও বিএনপি এবং এর অঙ্গসংগঠনের ত্যাগী নেতাকর্মীরা চান, অতীতে রাজনৈতিক দমন-পীড়নে জড়িত থাকার অভিযোগ রয়েছে—এমন ব্যক্তিদের বিরুদ্ধে দল কঠোর অবস্থান নিক এবং ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করা হোক।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক জবাব দেননি। অপরদিকে, চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। আমি নতুন যোগদান করেছি।”

এদিকে গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলীর কাছে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ও অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।

এ ঘটনাকে কেন্দ্র করে চরভদ্রাসনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে অভিযোগের মুখে থাকা ব্যক্তিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তবে ইয়াকুব আলীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তার পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com