শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে সরকারী খাল উদ্ধারে মোবাইল কোর্টের অভিযান, সরকারী খালে ভরাট বালু নিলামে বিক্রি

আব্দুস সালাম মোল্লা।   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে সরকারী খাল উদ্ধারে মোবাইল কোর্টের অভিযান, সরকারী খালে ভরাট বালু নিলামে বিক্রি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বাদুল্লা মাতুববরের ডাঙ্গি গ্রামের শত বছরের খালটি উদ্ধারে আজ বুধবার সকাল ১১ টায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ।

সরকারি খাল দখলকারী সায়েদ মোল্লা অভিযানের খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান। এসময় তাকে ফোন করেও ঘটনা স্থলে উপস্থিত করা যায় নি। এক পর্যায়ে উপস্থিত জনগণের সম্মুখে স্পট নিলাম ডেকে খাল দখলে ব্যবহৃত ভরাট বালু, পাইলিং বাঁশ, সিমেন্ট এর ৮টিরিং পাইপ ১০ হাজার টাকা নগদ মূল্যে বিক্রি করে দেয়া হয়। নিলামের সর্বোচ্চ দরদাতা দিপু খান জনসমক্ষে সর্বোচ্চ দরদর দাতাকে৩৫০০ঘনফুট বালু ১০,০০০টাকা মূল্যে কিনে নেন এবং ৫ দিনের মধ্যে সমস্ত মালামাল সরিয়ে নিয়ে খালটি অবমুক্ত করে দেয়ার কথা ইউএনও মহোদয় কে জানান। দখলদার সায়েদ মোল্লার হাত থেকে খালটি উদ্ধার করে ইউএনও এক ব্রিফিংয়ে জানান, খালটি দখলের পর আমরা অভিযোগ পেয়ে সায়েদ মোল্লাকে সতর্ক করি এবং ৪ দিনের সময় দেই যাতে উনি নিজ দায়িত্বে ভরাটকৃত বালু সরিয়ে নিয়ে খালটি পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয় কিন্তু গত ১৫ দিনেও উনি কোনো মালামাল সরিয়ে নেন নি বরং আরো বালু ভরাট করে পুরো খালটি দখলে নিয়ে নেয়।

তার ধূর্ত আচরণের কারণে আজ মোবাইল কোর্ট পরিচালনা করে ভরাটের জন্য ব্যবহৃত মালামাল স্পট নিলাম ডেকে বিক্রি করে দেয়া হয়। শত বছরের খালটি উদ্ধারে এলাকাবাসী উপজেলা প্রশাসন কে ধন্যবাদ জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com