শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জনসেবা, স্বচ্ছতা ও উন্নয়নের প্রতিশ্রুতি; ভোটারদের দোয়া ও সমর্থন কামনা

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :   |   শুক্রবার, ০৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জনসেবা, স্বচ্ছতা ও উন্নয়নের প্রতিশ্রুতি; ভোটারদের দোয়া ও সমর্থন কামনা

আসন্ন ১৪ নম্বর জিনদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে প্রার্থিতা ঘোষণা করেছেন গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও ঠিকাদার মো. জহিরুল ইসলাম।

সম্প্রতি জিনদপুর গ্রামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সাধারণ ভোটারদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার ঘোষণা দেন। এ সময় উপস্থিত এলাকাবাসী তাকে শুভকামনা জানান এবং নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানান।

প্রার্থিতা ঘোষণা করে মো. জহিরুল ইসলাম বলেন, “আমি এই মাটির সন্তান। দীর্ঘদিন ধরে সংবাদকর্মী হিসেবে মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেছি। পাশাপাশি পল্লী বিদ্যুৎ-সংশ্লিষ্ট কাজ ও ঠিকাদারি পেশার মাধ্যমে গ্রামের মানুষের বাস্তব জীবনকে খুব কাছ থেকে দেখেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন সরাসরি জনগণের সেবা করতে চাই।”
তিনি আরও বলেন, “আমার কোনো ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার মোহ নেই। একজন সাধারণ মানুষ হিসেবে আমি গরিব, অসহায় ও মেহনতী মানুষের পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হতে পারলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালন করব।”
নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন তহবিলের স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি রাস্তা-ঘাট সংস্কার, নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, অসহায় পরিবারের সরকারি সহায়তা নিশ্চিতকরণ, বয়স্ক ও অন্যান্য সামাজিক ভাতা প্রাপ্তিতে সহযোগিতা, যুবসমাজের খেলাধুলার সুযোগ বৃদ্ধি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

স্থানীয় কয়েকজন মুরব্বি ও ভোটার বলেন, জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ড ও সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে রয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি ৪ নম্বর ওয়ার্ডের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।এদিকে প্রার্থিতা ঘোষণার পর থেকেই মো. জহিরুল ইসলাম ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি সকল ভোটারের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com