জলঢাকা প্রতিনিধি :- | রবিবার, ০২ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৫৬ বার পঠিত | পড়ুন মিনিটে
নীলফামারী জলঢাকায় এমপি কর্তৃক রাস্তা এইচবিবি করণ কাজের উদ্বোধনের পর রহশ্যময় ও অদৃশ্য ভাবে ন্যামপ্লেট উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় বাসিন্দাসহ জনমনে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলা গোলমুন্ডা ইউনিয়নের ভাবুনচুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মুল গেট সংলগ্ন এ ঘটনা ঘটেছে।
সূত্রমতে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের ২০২৫-২৬ অর্থ বছরের আওতায় গ্রামীন মাটির রাস্তাসমূহ টেকশই করণের লক্ষ্যে ( দ্বিতীয় পর্যায় ) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের বাস্তবায়নে গোলমুন্ডা ইউনিয়নের ভাবুনচুর বালিকা উচ্চ বিদ্যালয় হইতে ভাবুনচুর বাজার পর্যন্ত ৬৪০ মিটার দৈর্ঘ্য ও ৯ ফিট প্রস্তের এইচবিবি করণ কাজ শুক্রবার বিকালে উদ্বোধন করেন নীলফামারী-০৩ সংসদীয় আসন জলঢাকার সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি এমপি। প্রকল্পের কাজটি ৩টি প্যাকেজে প্রাক্কলন ব্যয় নির্ধারন করা হয়েছে ১ কোটি ১৯ লক্ষ ২৪ হাজার ৩ শত ৫৫ টাকা ৫৫ পয়সা।
কাজটি শুরু হয়েছিল ৩১শে মার্চ ২৬ইং এবং কাজ শেষ হওয়ার কথা ছিল ১০ই জুন ২৬ইং। কাজটি বাস্তবায়ন করছেন আবু বক্কর সিদ্দীক নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। উক্ত রাস্তা এইচবিবি করণ কাজের এমপি কর্তৃক উদ্বোধনের পর রাতের আধাঁরে প্রতিহিংসা পরায়ন ও পক্ষপাতদুষ্ট আচরনে রহশ্যময় ও অদৃশ্য কারণে ওইদিন রাতেই উদ্বোধনী মাইল ফলকের ন্যামপ্লেটটি উধাও হয়ে যায়। এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও জনমনে দ্বিমত প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্থানীয় জামায়াত পন্থী সমর্থকদের দাবী অত্র এলাকাটি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার অধ্যাসীত ও আংশিক বিএনপি পন্থী এলাকা হওয়ায় জামায়াতের এমপি কর্তৃক উদ্বোধন করায় প্রতিহিংসা পরায়ন ভাবে একটি পক্ষ রাতের আধাঁরে এ ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় বাসিন্দা ওয়াহেদুজ্জামান (৬২) বলেন, জামায়াত এমপি কর্তৃক উদ্বোধন করা হয়েছে বিধায় প্রতিহিংসা পরায়ন ভাবে এমনটি করা হয়েছে। এই ন্যামপ্লেটটি উধাও করে এমপিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। কারন চোর এটি নিয়ে গিয়ে কি করবে। না পারবে বিক্রি করতে আর না পারবে নিজ ঘরে দৃশ্যমান করতে। এটি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট কারনেই করা হয়েছে। ভাবুনচুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম (৪৮) জানান, এটা এক প্রকার এলাকার বদনাম। চোর এমনটি করতেই পারে না। দলীয় পক্ষপাতদুষ্ট আচরনেই এমনটি করা হয়েছে। তবে এ ঘটনার পর আমি উদ্দ্যোগ নিয়েছি যে, আমার নিজ অর্থায়নে পুনরায় ওই রকম একটি ন্যামপ্লেট তৈরী করে লাগিয়ে ৪/৫ দিন পাহারা দিয়ে শুকিয়ে ন্যামপ্লেটটি স্থাপন করবো।
স্থানীয় বাসিন্দা ব্যাংক কর্মকর্তা আব্দুল জলিল ক্যাশিয়ার জানান, ন্যামপ্লেটটি স্থাপন কালে আমি মিস্ত্রিকে বলেছিলাম যে, এখানে ন্যামপ্লেট দিচ্ছেন এটা তো এখানে থাকবে না। বখাটেদের যে উপদ্রুত তা থাকবে বলে মনে হয় না। আগেও এমনটি হয়েছে। তা আমার কথায় সঠিক হলো। অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান আবু বক্কর সিদ্দীক জানান, এ কাজটি শুরু এবং উদ্বোধন নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে অনেকটা হিচিং হয়েছে এবং পিআইও কর্তৃক অনেকটা বৈষম্যের স্বীকার হয়েছি। তারপরও কাজ শুরুর প্রায় ৮দিন পর মাননীয় এমপি মহোদয় কাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কিন্তূ কি রহশ্যময় ও অদৃশ্য কারণে রাতের আধাঁরে ন্যামপ্লেটটি উধাও হয়ে গেলো বুঝতে পারছি না। তিনি আরো জানান, কাজটি হ্যান্ড ওভারের সময় রিতীমত একমাস পেড়িয়ে গেছে। আমরা যত দ্রুত সম্ভব কাজটি শেষ করবো। সরজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গ্রামীন রাস্তা টেকশই করণ প্রকল্প ভিত্তিক এইচবিবি করণ কাজটির দৃশ্যমান কোন সাইনবোর্ড স্থাপন করা হয়নি। এ নিয়ে স্থানীয়দের মাঝে রয়েছে মত পার্থক্য।
এ ব্যাপারে ঠিকাদার আবু বক্কর সিদ্দীক বলেন, সাইনবোর্ড স্থাপন করা কথা কিন্তূ তা দৃশ্যমান করা হয়নি। এখন করবো। যেদিন উদ্বোধন সে দিনেই মাইল ফলক এবং ন্যামপ্লেট স্থাপন করা বিষয়ে ঠিকাদার আবু বক্কর বলেন, কাজ শুরুর এক সপ্তাহ পর উদ্বোধনের স্বীদ্ধান্ত হয় ফলে তড়িঘড়ি করে মাইলফলক স্থাপন করা হয়েছে।
এই সুযোগটি কাজে লাগিয়ে একটি চক্র এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়িদুজ্জামান বলেন, মাইলফলকের ন্যামপ্লেট উধাঁওয়ের বিষয়টি আসলে অনাকাঙ্ক্ষিত। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষেকে জানিয়েছি তারাও দুঃখ প্রকাশ করেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com