শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত গৌরনগর গ্রাম, রাস্তা ও ব্রিজের অভাবে চরম দুর্ভোগে এলাকাবাসী

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া)জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত গৌরনগর গ্রাম, রাস্তা ও ব্রিজের অভাবে চরম দুর্ভোগে এলাকাবাসী

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন এলাকায় যখন উন্নয়নের ছোঁয়া লাগছে, তখনও যেন সময়ের স্রোতে পিছিয়ে রয়েছে কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রাম। গ্রামের যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা দেখে মনে হয়, উন্নয়নের অগ্রযাত্রায় গ্রামটি যেন এখনো নব্বইয়ের দশকেই পড়ে রয়েছে। একটি এলাকার সার্বিক উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। অথচ গৌরনগর গ্রামের মানুষের কাছে আজও একটি ভালো রাস্তা ও একটি ব্রিজ নির্মাণ যেন অধরা স্বপ্ন।

দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধির পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি এ গ্রামের সাধারণ মানুষের দুর্ভোগে। বছরের পর বছর ধরে অবহেলা আর দুর্ভোগকে সঙ্গী করেই চলতে হচ্ছে গ্রামবাসীকে। বিশেষ করে বর্ষা মৌসুমে যোগাযোগ ব্যবস্থা আরও নাজুক হয়ে পড়ে। এতে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
গ্রামের শত শত শিক্ষার্থীকে প্রতিদিন স্কুল-কলেজে যাতায়াত করতে হয়। জীবিকার তাগিদে কর্মজীবী মানুষকেও নিয়মিত যাতায়াত করতে হয় বিভিন্ন স্থানে। পাশাপাশি কোনো অসুস্থ রোগীকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও পোহাতে হয় চরম দুর্ভোগ। একটি ভালো রাস্তা ও ব্রিজের অভাবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে গ্রামের মানুষের।
এ অবস্থায় স্থানীয়দের প্রশ্ন—গৌরনগর গ্রামের মানুষ কি উন্নত যোগাযোগ ব্যবস্থার অধিকার রাখে না? তারা কি নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলের উপযোগী রাস্তা এবং একটি ব্রিজ পাওয়ার যোগ্য নয়?
এলাকাবাসীর দাবি, তারা কারও বিরুদ্ধে অভিযোগ বা সমালোচনা করতে চান না; তারা চান নিজেদের গ্রামের উন্নয়ন। দীর্ঘদিনের এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com