শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুর জাতীয় রুফটপ সোলার ও নেট মিটারিং কর্মসূচির উদ্বোধন

এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুর জাতীয় রুফটপ সোলার ও নেট মিটারিং কর্মসূচির উদ্বোধন

কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় রুফটপ সোলার ও নেট মিটারিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি হোসেনপুর জোনাল অফিসের আয়োজনে মঙ্গলবার(২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিযদ সম্মেলন কক্ষে ইউএনও রেকসোনা খাতুনের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ (সদর- হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নিলুফা আক্তার রুপা, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ তাজ উদ্দিন। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পল্লী বিদ্যুত হোসেনপুর জোনের ডিজিএম মো: সোহেল রানা এ সময় বলেন, লোডশেডিং এর মাত্রা শূন্যের কোঠায় আনতে সরকারের এ পরিকল্পনা ব্যক্তি মালিকানায় ক্যাপেক্স ও সরকারি ব্যবস্থাপনায় ওপেক্স এর সুবিধার বিষয়টি উল্লেখ করেন। ইউএনও রেকসোনা খাতুন বলেন, রুফটপ সোলার সিস্টেম চালু করতে খুব শীঘ্রই টেন্ডার আহ্বান করা হবে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com