শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের ১১ সদস্যের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:   |   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের ১১ সদস্যের নতুন কমিটি গঠন

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম-এর সহযোগী সংগঠন ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন’-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট একটি নতুন অ্যাড হক কমিটি গঠন করা হয়েছে। গত ৩০ আগস্ট (রবিবার) এনডিএম-এর কেন্দ্রীয় দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এনডিএম-এর ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এই কমিটি সংগঠনের সদস্য সংগ্রহ, নতুন নেতৃত্ব তৈরি এবং সাংগঠনিক সম্প্রসারণের কাজ পরিচালনা করবে। এছাড়াও কমিটিকে আগামী ৯০ (নব্বই) দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাব কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অ্যাড হক কমিটির সদস্যরা হলেন: ১. সাইফুল ইসলাম খান, ২. কাউসার আলী রাজ, ৩. মেহেদী হাসান রাফি, ৪. জাহিদ হাসান মামুন, ৫. সুমন হুসাইন, ৬. শাহরুফুল ইসলাম বাবু, ৭. ইনজামাম-উল-হক পার্থ, ৮. আকিফ হাসান, ৯. মিজানুর রহমান, ১০. ওয়াকিল চৌধুরী এবং ১১. সাজিদুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের সদ্য বিদায়ী সভাপতি মো. মাসুদ রানা জুয়েল নবগঠিত এই কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি কমিটির সাংগঠনিক কাজে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং কাউন্সিল অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সার্বিক তত্ত্বাবধান করবেন।

এনডিএম-এর পক্ষ থেকে নবগঠিত এই কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই কমিটি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সক্ষম হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com