শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, ৫ জনের কারাদণ্ড

ফারিয়াজ ফাহিম,জামালপুর :   |   রবিবার, ২৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ২১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, ৫ জনের কারাদণ্ড

জামালপুর সদর উপজেলার নুরুন্দি ইউনিয়নের তুলসীর চর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

অবৈধ ও অননুমোদিতভাবে মাংস পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণের মাধ্যমে জনস্বাস্থ্য ও ভোক্তা স্বার্থের জন্য ঝুঁকি সৃষ্টির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (২৩ আগস্ট) তুলসীর চর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জামালপুর সদর নাজনীন আখতারের সার্বিক সহায়তা ও পরামর্শে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসাইনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় জামালপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।অভিযানকালে ঘটনাস্থলে তল্লাশি ও পরিদর্শন করে বিপুল পরিমাণ মাংস পাওয়া যায়। প্রাথমিক যাচাই ও পরিদর্শনে মাংসগুলো ঘোড়ার মাংস হিসেবে শনাক্ত করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরাও বিষয়টি স্বীকার করেন। পরে আনুমানিক ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ করা হয়।

জব্দকৃত মাংস জনস্বাস্থ্য সুরক্ষা এবং পুনরায় বাজারজাতকরণ প্রতিরোধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর প্রযোজ্য বিধান লঙ্ঘনের অভিযোগে তিনজনকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট গাড়ির চালক ও হেলপারকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর প্রযোজ্য বিধান অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com