জয়নাল আবেদীন: | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৬৩ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শংকরপুর ইউনিয়ন ফেরীঘাট সংলগ্ন দলীয় কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।
শংকরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি জামিরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ ফয়জুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে সাম্য, ন্যায়বিচার ও ইসলামী সমাজ গঠনে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সংগঠনের কাজকে আরও বেগবান করার জন্য তিনি কর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম।
সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন,অধ্যাপক মিজানুর রহমান ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিজানুর রহমান, হাফেজ রেজাউল ইসলাম, শংকরপুর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নিছার উদ্দীন প্রমুখ।
কর্মী সম্মেলনে স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সভা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৯টি ওয়ার্ডের মেম্বার প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com