শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঝিনাইদহের কোটচাঁদপুর মাদকের ব্যাপারে বলেন আমি ফাটাকেষ্ট : ওসি 

কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝিনাইদহের কোটচাঁদপুর মাদকের ব্যাপারে বলেন  আমি ফাটাকেষ্ট : ওসি 

মাদকের ব্যাপারে আমি ফাটাকেস্ট। মাদক নিয়ে কোন তদবির আমি আগে কখন শুনি নাই। আজও শুনবো না।

বুধবার রাত ৮  টার সময় কোটচাঁদপুর মডেল থানায় সদ্য যোগদান করা ওসি আজাদ রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।  এ সময় তিনি সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা চান। এ ছাড়া সর্ব ধরনের তথ্য সরবরাহ করে সাংবাদিকদেরও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কোটচাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী মৃদুল,আলমগীর হোসেন,কোটচাঁদপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল্লা বাশার,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আপেল,ক্লাবের সাবেক সভাপতি মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক সুব্রত কুমার ও সাংবাদিক এস এম রায়হান উদ্দিন।  এ ছাড়া উপস্থিত ছিলেন,রোকনুজ্জামান, জাহাঙ্গীর হোসেন, রেজাউল করিম।

মতবিনিময় সভার প্রথমে ওসি আজাদ রহমান নিজের পরিচয় দিয়ে সভা শুরু করেন। এরপর চলে উপস্থিত সাংবাদিকদের পরিচয় পর্ব। এরপর সাংবাদিকরা কোটচাঁদপুরের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। সাথে সাথে সব ধরনের সহযোগিতা চান থানায়  সদ্য যোগদান করা ওসি আজাদ রহমানের কাছে। এ সময় তিনি সাংবাদিকদের সকল কথা শোনেন ও নোট করেন। পরে সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে বিফিং দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com