শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদলের সহ-সভাপতি হলেন কচুয়ার কৃতিসন্তান সাংবাদিক আকাশ মিয়াজী

মোঃ সবুর খাঁন   |   বুধবার, ০৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদলের সহ-সভাপতি হলেন কচুয়ার কৃতিসন্তান সাংবাদিক আকাশ মিয়াজী

 

ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ- সভাপতি হলেন কচুয়ার কৃতিসন্তান মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী। গতকাল ৭ জুলাই মঙ্গলবার  কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত পত্রে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বর্ধিত কমিটি  ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে  সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী কে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে  সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী  ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের  সহ-সাংগঠনিক সম্পাদক ও ৫১ সদস্য আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় কচুয়া থানা ও  মতিঝিল থানায় দায়ের করা  ৪টি মামলায় সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী কে আসামী করা হয়। ২০১৫ইং সালে কচুয়া উপজেলার সাচার এলাকা থেকে গ্রেফতার করে, চাঁদপুর কারাগারে পাঠালে বিনা বিচারে ৪০ দিন জেল খাটেন।
ফ্যাসিবাদ আন্দোলন সংগ্রামে  সক্রিয় ভূমিকা থাকার ফলে ৪ বার হামলার শিকার হন ছাত্রনেতা ও সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী। বিএনপি পরিবারের সন্তান সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী
শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান’র আদর্শ বুকে ধারণ করে জন্মস্থান কচুয়াতে খুব ছোটও বেলায় ছাত্রদলের রাজনীতি শুরু করেন। নির্বাচনের মাধ্যমে বিতারা ইউনিয়নের ১নং হরিপুর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন তিনি। তার পর কচুয়া উপজেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
পরবর্তীতে উচ্চ শিক্ষা অর্জন করার জন্য  গ্রাম ছেড়ে ঢাকায় আসলে মহানগর দক্ষিণ ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভাবে জড়িয়ে পরেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী বলেন-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র আদর্শ বুকে ধারণ করে একজন সৎ রাজনীতিবিদ হওয়ার জন্য  সবার নিকট দোয়া কামনা করছেন।
তার এই সাফল্যে কচুয়া উপজেলায় বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ খুশিতে মাতহারা ও প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন ও সম্পাদক আব্দুল সাত্তার পাঠান এক বার্তায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com