শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১২২ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজধানীর কামরাঙ্গীরচরের রসুলবাগ এলাকা থেকে যৌথ অভিযানে জেলার শীর্ষ সন্ত্রাসী ও ১৫টির বেশি মামলার আসামি শফিক ডাকাত (শফিক উদ্দিন)কে গ্রেপ্তার করেছে র্যাব-৯ ও র্যাব-১০। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোমবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব-৯-এর সিপিসি-৩ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী।
র্যাব জানায়, গত ১১ মে নবীনগরের খাগাতুয়া গ্রামে অভিযানে যাওয়া তিন র্যাব সদস্যের ওপর হামলার ঘটনায় শফিক ডাকাত আলোচনায় আসে। ওই ঘটনায় প্রথমে ৯ জনকে গ্রেপ্তারের পর ধারাবাহিক গোয়েন্দা অভিযানে আত্মগোপনে থাকা শফিককেও আটক করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, শফিকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, দখলবাজি, মাদক ও ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে ১৫টির বেশি মামলা রয়েছে। সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com