শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরের কথা’র অনলাইন পোর্টালের পুনঃউদ্বোধন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি:   |   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরের কথা’র অনলাইন পোর্টালের পুনঃউদ্বোধন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান

‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী’—এই প্রত্যয়কে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় স্থানীয় সংবাদমাধ্যম ‘নবীনগরের কথা’-এর অনলাইন নিউজ পোর্টালের পুনঃউদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ড. আরশাদ হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন নবীনগরের নাট্যগুরুখ্যাত ব্যতিক্রম থিয়েটারের সভাপতি আব্দুল ওয়াদুদ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) ড. এনামুল হক। প্রধান বক্তা ছিলেন নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, বীর মুক্তিযোদ্ধা মমিনুল হক, নবীনগর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বিনয় চক্রবর্তী, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, নবীনগর বাজার ব্যবসায়ী কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মান্নান ভূঁইয়া, নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটু, নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি খলিলুর রহমান, নবীনগর প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি রেজাউল হক সবুজ, নবীনগর প্রেস ক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং এনটিভি অনলাইন নবীনগর প্রতিনিধি কাউসার আলম।

বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে অনলাইন সংবাদমাধ্যম মানুষের তথ্যপ্রাপ্তির অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। তাই দ্রুত সংবাদ পরিবেশনের পাশাপাশি বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা এবং তথ্যের শতভাগ সত্যতা নিশ্চিত করাই একজন সাংবাদিকের সবচেয়ে বড় দায়িত্ব।
তাঁরা আরও বলেন, ভিউ কিংবা শেয়ারের প্রতিযোগিতায় তাড়াহুড়ো করে বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্য প্রকাশ থেকে সংবাদমাধ্যমকে বিরত থাকতে হবে। গণমানুষের আস্থা অর্জনের একমাত্র পথ হলো দায়িত্বশীল, নীতিনিষ্ঠ এবং সত্যভিত্তিক সাংবাদিকতা।

বক্তারা আশা প্রকাশ করেন, মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনস্বার্থকে ধারণ করে ‘নবীনগরের কথা’ অনলাইন পোর্টাল নবীনগরের উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা এবং সাধারণ মানুষের কথা সাহসী, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ-বিদেশের পাঠকের কাছে তুলে ধরবে।

অনুষ্ঠিতে সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন। বক্তারা নবীনগরের গণমাধ্যমকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com