শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : আবু সুফিয়ান এমপি

জেলা প্রতিনিধি   |   বুধবার, ২১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : আবু সুফিয়ান এমপি

 

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদ ও জনগণের সম্মিলিত সহযোগিতার প্রতিফলন। এ ধারাবাহিকতা বজায় রেখে সব ধর্মের মানুষের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকায় প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে এসে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তাঁর এ উদ্যোগ ধর্মীয় উৎসবের প্রতি সরকারের আন্তরিকতা এবং সব সম্প্রদায়ের মানুষের পাশে থাকার অঙ্গীকারের প্রতিফলন। উৎসবের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় সরকার যে গুরুত্ব দিয়েছে, তা দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহায়ক ভূমিকা রেখেছে।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। দুর্গোৎসবকে কেন্দ্র করে যে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়েছে, তা সারা বছর ধরে রাখতে হবে। কোনো অপশক্তি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি শারদীয় দুর্গোৎসবের সমাপ্তিতে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

কোতোয়ালি থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন ও আক্তার খান।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর দিদারুল ইসলাম লাবু, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাদেকুর রহমান রিপন, পাথরঘাটা ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সালাহউদ্দিন, ওয়াসিম, কোতোয়ালি থানা মহিলাদলের সাধারণ সম্পাদিকা মনোয়ারা বাবুল, রাজিব নন্দী দাস, সালমান, সাজু দাশ, মিঠুন দাশ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com